মৃত্যু মিছিল

লকডাউন এর চিত্র আঁকতে গিয়ে 
 পথে প্রান্তরে -
কত যে অসহায় মুখ দেখেছি,
 দেখেছি তাদের পায়ের পাতায় ভারতবর্ষের টুকরো টুকরো মানচিত্র!
ছিটকে পড়া রুটি।
 গোল গোল গোল্লায় 
বন্দী পা,
 শিরদাঁড়া সোজা করতে পরেনা।
 পৃথিবীর কঠিনতম অসুখ আজ,
 না নিষেধ, মাক্স গ্লাভসের অত্যাচার!
 শ্রমিকের ঘামে ভিজে যায় 
আমার কবিতার অক্ষর 
ন্যাংটো রাজার দেশে 
মৃত্যু মিছিল ভয় আতঙ্ক সন্ত্রাস 
ন্যাকামো ও ছিল 
শুনতে পাচ্ছো, দেখা যাচ্ছে?
একটা লাইক দিন।
 স্তাবকদের দলে  ভিড়তে পারিনি
 আজও, 
আমায় ক্ষমা করো, হে পথশিশু
 তোমার মাকে বাঁচাতে পারিনি 
আমিও। 
কত গাছ হারিয়েছে সবুজ পাতা
 মানুষ হারিয়েছে পরিচয়, 
 খিদের অনুভূতি যাদের একেবারেই নেই' শালারা আমার কবিতা কী বুঝবে!
সেরে ওঠো, হে পৃথিবী। 
#  #      #        #          #

https://m.facebook.com/story.php?story_fbid=2953057038126279&id=100002660354725&sfnsn=wiwspmo&extid=KAtYdphrAG7MRzDh&d=n&vh=i

Comments

Popular posts from this blog

শিলচর মেডিকেল কলেজ