মানুষ হাঁটে
মানুষ হাঁটে
আদিমা মজুমদার
শিলচর
এই পাহাড়
সেই নদী
পাড়ি দিতে হলে
হাঁটতে হবে হাঁটতে হবে
জলে-স্থলে।
সোনার তরী
কাঠের নৌকো
কল্পনার সিঁড়ি
চড়া কঠিন
ভাঙবে হাঁড়ি।
কতো জন্ম
কতো মৃত্যু
রাম-মন্দির' করোনা'
পুঁজিবাদ মুর্দাবাদ
কোনোদিন মিটবে না।
হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে
হাজার বছর ধরে
পৌঁছেছে চাঁদে
শুধু ভয় পাচ্ছে
পড়তে নিজের ফাঁদে।
## ## ##
Comments
Post a Comment