আমাদের পরিবার

আমাদের পরিবার 
আমি মায়ের ছোট্ট খুকি
 নাম আমার জয়ীষা,
 একটা প্রাইজ পাবো আমি
 করেছি বড় আশা।
 আমার বাবা কেরানি,  কেশহীন মাথা 
টাকলু বলে ডাকে সবে পায় বাবা ব্যাথা।
 মা আমার নার্স মাথাভর্তি কুকড়া চুল
 ইয়া বড়া গলা হাকান করলে কোনো ভুল।
 আমার শুধু এক ভাই, বাবন তার নাম
 সারাদিন পড়াশোনা নেই তার কোন কাম। আমাদের কাজের মেয়ে সায়না
 নেই তার কোন বায়না।
 সারাদিন কাজ করে
 তবু বেত পিঠে পড়ে।
 ছোট্ট মোদের এই পরিবার
 হয়ে যাবে ছারখার,
 যদি না বলি আমার
 মায়ের কথা আরেকবার'
 মা খাওয়ান মা পড়ান
 শিখান নাচ-গান কতো,
 পৃথিবীতে আর কেহ নাই
 আমার মায়ের মতো।

##          ##               ##

Comments

Popular posts from this blog

শিলচর মেডিকেল কলেজ