প্রয়াত প্রদীপ কুমার দেব

প্রয়াতঃ প্রদীপ কুমার দেব স্মরণে 
'সব মরণ নয় সমান।'
' কিছু কিছু চলে যাওয়া থেকে যায়'
 প্রদীপ কুমার দেব, আসাম স্টেট এমপ্লয়িজ ফেডারেশন, হাইলাকান্দি শাখার দীর্ঘদিনের সম্পাদক বর্তমান সভাপতি আজ আর আমাদের মধ্যে নেই।
 ছিলেন শ্রমিক কর্মচারী মেহনতী মানুষের সংগ্রামের সাথি। গতকাল 22 8 2020 গভীর রাত্র 1:30 মিনিটে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অনেক দিন থেকে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। কোভিড পজিটিভ ধরা পড়ে।
 মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58। স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী  রেখে যান।সমাজের এক বিরাট ক্ষতি হয়ে গেল।এ ক্ষতি পুরন হবার নয়। 
                  যুদ্ধ থেমে গেল কমরেড। তোমার কর্মময় জীবন আমাদের চলার পথের পাথেয় হয়ে রইবে। তুমি নেই এ কথা ভাবতে মন খারাপ হয়ে যায়। খুবই ভালো মানুষ ছিলেন। মনের মত এক বন্ধুকে হারালাম। অনেকদিন একসঙ্গে কাজ করেছি। ছিলে সত্যিকার অর্থে অকুতোভয় যোদ্ধা। হাইলাকান্দিতে এমন কোনো প্রতিবাদ মিছিল ছিল না যেখানে তুমি আমি ছিলাম না।(1993-  1997) তোমার ঝাঁঝালো বক্তৃতা এখনও কানে বাজে। আমার উপর ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সৈনিক ছিলে তুমি।   আজীবন বাম মতাদর্শে বিশ্বাসী তুমি। তুমি থাকবে বন্ধু তোমার কর্মময় জীবনের প্রতি মুহূর্ত আমরা মনে রাখবো। লাল সেলাম কমরেড।

                  ইনকিলাব জিন্দাবাদ
                   আদিমা মজুমদার
       ওয়ার্কিং সভাপতি
       নিখিল আসাম নার্স সংস্থা
         কাছাড় শাখা
প্রতি-সম্পাদক, দৈনিক সাময়িক প্রসংগ
স্থানীয় সংবাদ হিসাবে প্রচারার্থে প্রেরিত হইলো।

Comments

Popular posts from this blog

শিলচর মেডিকেল কলেজ