দান
পেটে গর্ভ থলি সৌদামিনীর
ভিক্ষার ঝুঁলি হাতে,
ঘুরে দুয়ারে দুয়ারে
যার তার কাছে হাত পাতে।
ভিক্ষা অন্নে পেট ভরে না যার
ভরে গর্ভ তলী তার
বৎসরান্তে বাচ্চা প্রসব করে
মেডিকেলের সস্তা বেডে পড়ে।
একদিন শুধায়, কমলিনী নার্স-
এটাই কি তোমার ভিক্ষার নির্যাস!
করুন স্বরে জানায় সৌদামিনি
জিনিসের দাম বেড়েছে শুনি।
মানুষ দেয় না ভিক্ষা আজ
ছেড়েছি শরম লাজ।
তবে যেটা দান পেয়েছো বস্তা
সেটা কি এতই সস্তা?
হ্যাঁ দিদি, এখন পর্যন্ত যে জিনিস সবচেয়ে
মূল্যহীন
সেটা হল পুরুষের বীর্য
বীর্য ব্রাহ্মণ বীজ
নারী ক্ষেত্র স্বরূপ।
'দ্বৈধ '।
## ## #ছবি কুহেলী দেবরায়
Comments
Post a Comment