আলো

ঘুম ভাঙতো তার
পূবের মায়াবী আলোয়
পাখির কুজনে,
ঘরের ভেতর মৃদু বাতাস
কুলুকুলু বইতো সারাক্ষন।
চাল আর বেড়ার ফাঁক দিয়ে
আকাশ দেখা যেতো।
ছিল ভগবান শয়তান ও।
আজ পাথরের দেয়ালে
ধাক্কা খেয়ে তারা দূরে সরে যায়।
স্নেহ মায়া মমতা।
পাখিদের গলার স্বর গেছে বদলে।
ভাবি জীবন কত সুন্দর হতে পারতো!

Comments

Popular posts from this blog

শিলচর মেডিকেল কলেজ