আমার জন্মদিন
আমার জন্মদিন
..........................
আমি এখন সাতান্নর যুবতী
আজ আমার জন্মদিন।
শুনেছি আমি জন্মেছিলাম
আন্ধার ঝড় বৃষ্টির রাত,
ছনে ছাওয়া এক স্যাঁতসেঁতে ঘরে!
পাশের আট চালাতে ধবলী গাই
প্রসব করেছিল একটি ডেকি বাচ্চা।
সবাই তার জন্য খুশি হয়েছিল
আমার দিকে কেউ মুখ তুলে চায়নি-
তাই আজ আমি ও হুপা (মুখোশ) পরি। মাঝরাতে ঘুম ছুটে যায়,
শুধু স্মৃতি আর স্মৃতিভ্রষ্টতা!
করোনা এমন এক তালগোল করেছে
যা কবিতা জন্মে সহায়ক নয়।
## ## ##
Comments
Post a Comment