অমর উনিশ একুশ

অমর উনিশ একুশ
আদিমা মজুমদার
শিলচর
-----------------
উনিশ এপারে একুশ ওপারে
মাতৃভাষা কাঁদে একই সুরে।
একুশের দেশ আছে ভালোই বেশ
উনিশের সমস্যার নেই তো শেষ।
ছেড়েছে মেয়ে ছেলে মায়ের মুখের বুলি
ইংরাজি ভাষা মুখে নিয়েছে তুলি।
এপার বাংলা ওপার বাংলা মধ্যে কাঁটাতার
জ্বলে পুড়ে ছাই হতেছে উনিশের সংসার।
সালাম বরকত ডেকে বলে, ওহে উনিশ ভাই
ঘুমিয়ে কেনো আছো,এবার জেগে থাকা চাই।
একুশ হাসে বাংলাদেশে উনিশ কাঁদে শিলচরে
রক্ত দিলি প্রাণ দিলি আর কি রইলো বাকিরে।
তোমরা অমর অক্ষয় চিরস্মরণীয়
আমি এক অভাগার লাল সেলাম নিও।
##           ##           ##

Comments

Popular posts from this blog

শিলচর মেডিকেল কলেজ