মা'কে মনে পড়ে
মা'কে মনে পড়ে
**** *****
আদিমা মজুমদার
শিলচর
মায়ের মুখের বিড়ির গন্ধ
আমার কবিতার ছন্দ।
মায়ের পোড়া কপাল ছেঁড়া কাঁথা
আমার প্রাণে বাজে ব্যথা।
মায়ের কুকড়া চুলের শ্যামল মুখ
জুড়ায় আমার তাপিত বুক।
মায়ের ব্লাউজ ছাড়া খোলা আকাশ
আমার চিত্তের দৃঢ় বিশ্বাস।
বিস্ফোরণের ভয়ে ২০০৮ সালে
না ফেরার দেশে গেলে চলে।
কতো যে মমতা দিলে ছড়ায়ে মায়া
তবু ছিল তোর মুখে বিষাদের ছায়া।
চোখের তারায় ভাসে তোমার মুখচ্ছবি
মনের আয়নায় আঁকি তার প্রতিচ্ছবি।
মা,আমি যে খুঁজে মরি তোমায়
দূর আকাশের গাঢ় নীলিমায়।
যাওনা তুমি যতই দূরে আমায় ছেড়ে
থাকবে আমার মনের সমস্ত পাঁজর জুড়ে।
## ## ##
Comments
Post a Comment