Popular posts from this blog
শিলচর মেডিকেল কলেজ
শ্রম, সেবা ও সংগ্রাম। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্সের ৩৬ বছর -- আদিমা মজুমদার রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট মেট্রন মনে হলো নার্স হোস্টেল, মনে হলো ইউক্যালিপটাস, ফিরে যখন তাকাই দেখিবারে পাই সান্তনার কিছু মিথ্যে সময় খানিকটা শূন্যতা। ১৯৮৩ ইংরেজির ১৯ ফেব্রুয়ারি হালকা এক মন ভালো করা শীতে, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং ট্রেনিং এ সুযোগ মিলে।কতশত সুখ স্মৃতির হালকা মেঘ মনের ক্যানভাসে ভেসে বেড়ায় যেমন করে শরতের নীলাকাশে সাদা মেঘেরা ছুটোছুটি করে। ট্রেনিং এর ইন্টারভিউ যেদিন দিতে গিয়েছিলাম,সে সময় শ্রদ্ধেয় ডাক্তার অরুণ কুমার দাস আমার কাগজপত্র দেখে জানতে ছেয়েছিলেন, ' তুমি বিজ্ঞানের ছাত্রী? ' হ্যাঁ বলাতে দু'একটা প্রশ্ন করে বলেছিলেন, ' যাও তোমার হয়ে গেছে '। ' সামনে উজ্জ্বল ধূসর আলো প্রান্তর ইচ্ছে পথে মায়াবী স...
Comments
Post a Comment