বাংলাদেশ
আদিমা মজুমদার
শিলচর
ওপারে হিন্দুদের ঘর পুড়লে
এপারে মুসলমানদের ঘর পুড়ে
এই সহজ সমীকরণ জানে ক্রাইরী মগ ও
ছলনার মায়াজালে পড়ে শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী, ২০২৪
এক থেকে নয় আগস্ট
বৃষ্টির মতো রক্ত ঝরে ছাত্রদের।
শেখ হাসিনার ঠাই হয় এপারে
পদ্ম ফোটেসুরমা নদীর জলে
ছুঁতে গেলে হাত কাঁপে
"আমার সোনার বাংলার মাটি
তোমায় তইয়া নয়মাস আমি
জংগলে জংগলে হাটি"
কারা এই গানটি গেয়েছিল
মনে পড়ে?
থমকে দাঁড়ায় রাতের ঝিঝিপোঁকা
ম্লান হয়ে যায় কুকুরের ডাক
চায়ের কাপের মতো ভাঙছে মানুষের মন
ভাঙনের শুরু, সৃষ্টি হবে নতুন ইতিহাস
ধংসের উৎসব শেষে, অঙ্কুরিত হবে নতুন গাছ।
Comments
Post a Comment